জোহানেসবার্গে পানশালায় গুলিবৃষ্টি, হত ১৪

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জোহানেসবার্গের (Johannesburg) একটি পানশালায় গুলি চালনার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪জন। হামলায় এখনও পর্যন্ত পাওয়া খবরে, তিনজন গুরুতর আহত। আহত তিনকে নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ১৪জনের মৃত্যুর খবর দেওয়া হলেও পানশালার ভিতরে আরও কয়েকজন মৃত অবস্থায় পড়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ (police) । এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের একটি দল শনিবার ভোররাতে ওই পানশালায় (bar) ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। পুলিশ রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। 

গৌতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল এলিয়াস মাওয়েলা (Lieutenant General Elias Mawela) জানিয়েছেন, ‘কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনই বলা সম্ভব নয়। তবে এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভোর রাতের দিকে একটি মিনি ট্যাক্সি করে কয়েকজন ওই পানশালার (bar)সামনে দাঁড়ায়। ভিতরে তখন গানবাজনা চলছিল। মিনি ট্যাক্সি থেকে কয়েকজন ওই পানশালার (bar)ভিতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। পানশালায় মেঝেতে পড়ে রয়েছে বুলেটের খোল। অনেকেই যে প্রাণ বাঁচাতে পানশালার (bar)বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, সেটাও স্পষ্ট। কী কারণে এই হত্য়ালালী, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে খুনের আসল কারণ।’

উল্লেখ করা যেতে পারে, গত জুনে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ শহরতলীর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাব (nightclub)থেকে ১৭জনের দেহ উদ্ধার হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই পানশালার সামনে জড়ো বহু মানুষ। 

আরও পড়ুন নাইটক্লাবে রহস্যমৃত্যু ১৭ জনের

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি