স্বামীজীর জন্মভিটে পরিদর্শন করলেন দ্রৌপদী মুর্মু

স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন। পরিদর্শন করেন স্বামীজীর জন্মভিটে। উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল কলকাতা পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপর রাত্রিযাপন করেছিলেন একটি পাঁচতারা হোটেলে। আজ, মঙ্গলবার স্বামীজীর জন্মভিটে পরিদর্শন করলেন দ্রৌপদী মুর্মু (DRAUPADI MURMU)। স্বামী বিবেকানন্দের (SWAMI VIVEKANANDA) জন্মভিটে পরিদর্শন করেই দিনের শুরু করলেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার দিন সকাল ৯ টা নাগাদ হোটেল থেকে স্বামীজীর শিমলা স্ট্রিটের বাড়ির উদ্দেশে রওনা দেন দ্রৌপদী। তারপরে স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। পরিদর্শন করেন স্বামীজীর জন্মভিটে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ। উল্লেখ্য, এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী বঙ্গে এসেছেন প্রচারে।

স্বামীজীর জন্মভিটে পরিদর্শন করার পরে তিনি ফিরে যান পাঁচতারা হোটেলে। বিজেপি সূত্রে খবর, এখানে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। পদ্মশিবিরের সাংসদদের নিয়েও হবে বৈঠক।

গতকাল বিমান থেকে দ্রৌপদী মুর্মু বেরিয়ে আসার পরেই তাঁকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মী এবং সমর্থকরা রব তোলেন, ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রী রাম’, ‘দ্রৌপদী মুর্মু স্বাগতম’। এদিন অভ্যর্থনার সময় পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। রাজনৈতিক শিবিরের একাংশ বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বিজেপির আচরণ প্রমাণ করেছে, গেরুয়া শিবির মানেই দলিত বিদ্বেষী। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে সেই বদনাম ঘোচাতে চাইছে বিজেপি। বিজেপির এটাই চিরাচরিত রাজনৈতিক ছক। শুধু তাই নয়, আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো একই কারণে বলে দাবি বিরোধী শিবিরের।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের