সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ জন শ্রমিক। তাঁদের সকলের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলায়। নিহতদের বেশিরভাগই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় একাধিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর দু’টোর দিকে য়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই সময়ে ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। ভয়াবহ আগুন এবং ঘন ধোঁয়ার কারণে তাঁদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হওয়ার পাশাপাশি ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান একমাত্র বাংলাদেশি কর্মী হাবিবুর রহমান। তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আগুন লাগার সময় তিনি সেলুনে যাওয়ার জন্য বাইরে গিয়েছেন। তাই ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন:  প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আগুনের তীব্রতায় মরদেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্তকরণে সমস্যা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার একাধিক গ্রামের বাসিন্দা রয়েছেন। উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন ও মিনহাজের নাম জানা গিয়েছে। এছাড়া বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগরও রয়েছেন নিহতদের তালিকায়। মিনহাজের গ্রামের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সবচেয়ে মর্মান্তিক বিষয়, নওগাঁর আত্রাইয়ের একই গ্রামের চার যুবকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে আগুন লেগে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেই তথ্য এখনও নিশ্চিত করে জানানো হয়নি। আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু