প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির বুকে এমন অনেক রহস্য রয়েছে, যার ব্যাখ্যা এখনও পুরোপুরি জানা যায়নি। তেমনই একটি বিস্ময়কর জায়গা হল অসমের জাটিঙ্গা। প্রতিবছর বর্ষার শেষে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সন্ধে ৭টা থেকে ১০টার মধ্যে এই ছোট্ট পাহাড়ি গ্রামে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে, যা বহু বছর ধরে বিজ্ঞানী, পক্ষীবিদ এবং পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

জাটিঙ্গা হল অসমের একটি পাহাড়ি অঞ্চল। এখান মূলত সাঁওতালদের বাস। এই এলাকা ‘পাখিদের মৃত্যু উপত্যকা’ হিসাবে পরিচিত। প্রতিবছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ঘটে পাখিদের আত্মহত্যার ঘটনা। অদ্ভুত ব্যাপার, শত শত পাখি রহস্যজনকভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এও বলেছেন, ওই এলাকার জলের চৌম্বকীয় বৈশিষ্ট্যে পাখিদের গতিপথের এই সাময়িক পরিবর্তন ঘটে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বহু পাখি হঠাৎ আলোয় আকৃষ্ট হয়ে দ্রুতগতিতে গাছ, বাড়ি বা অন্য কোনও বস্তুর সঙ্গে ধাক্কা খায়। এতে অনেক পাখির মৃত্যু হয় বা তারা গুরুতর আহত হয়। একসময় স্থানীয়দের মধ্যে বিশ্বাস ছিল, অশুভ শক্তির প্রভাবে পাখিরা মৃত্যুর দিকে ছুটে যায়। কিন্তু দীর্ঘ গবেষণার পর পক্ষীবিদদের ধারণা, এটি আত্মহত্যা নয়। বরং ঘন কুয়াশা, প্রবল বাতাস, পাহাড়ি আবহাওয়া এবং কৃত্রিম আলোর কারণে কিছু পরিযায়ী ও স্থানীয় পাখি দিকভ্রান্ত হয়ে পড়ে। বিভ্রান্ত অবস্থায় তারা আলোর উৎসের দিকে উড়ে এসে দুর্ঘটনার শিকার হয়।

জাটিঙ্গায় পাখিদের মৃত্যু নিয়ে বহু দশক ধরে গবেষণা চলছে। বিখ্যাত পক্ষীবিদরাও এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। বর্তমানে প্রশাসন ও বন দফতর স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি সংরক্ষণের ওপর জোর দিচ্ছে। অতীতে যেখানে বহু পাখি ধরা বা মারা হতো, এখন সেই প্রবণতা অনেকটাই কমেছে। আজও জাটিঙ্গা বিশ্বের অন্যতম রহস্যময় প্রাকৃতিক ঘটনার জন্য পরিচিত। প্রতি বছর এই অদ্ভুত দৃশ্য দেখতে এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে দেশ-বিদেশ থেকে পর্যটক ও গবেষকরা এখানে ভিড় জমান। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, ‘পাখির আত্মহত্যা’ কথাটি জনপ্রিয় হলেও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়; এটি মূলত প্রতিকূল পরিবেশে দিকভ্রান্ত পাখিদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ