পাগলা মসজিদের দানবাক্স খুলতেই বস্তা বস্তা টাকা

এদিন সকাল ৮টায় দানবাক্স খোলার পর ১৯ বস্তা টাকা উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ১৯ বস্তা টাকা। বাংলাদেশের কিশোরগঞ্জের এই মসজিদের ৮টি দানবাক্স খোলা হয় শনিবার। এদিন সকাল ৮টায় দানবাক্স খোলার পর ১৯ বস্তা টাকা উদ্ধার হয়েছে।

শনিবার দানবাক্স খোলার পর মাদ্রাসার ছাত্রদের দিয়ে টাকা গোনানোর কাজ শুরু হয় সকাল থেকে। এদিন সকালে পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী, পৌর মেয়র মাহমুদ পারভেজ, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

টাকা গণনা যাতে যথাযথ ও নির্বিঘ্নে হয় সেই কারণে বাংলাদেশের রূপালী ব্যাংকের ডিজিএম শাহীদুর রহমান এবং ব্রাঞ্চ ম্যানেজার ও এজিএম রফিকুল ইসলাম রয়েছেন পর্যবেক্ষণের জন্য। মসজিদের দোতলার মেঝেতে দুই সারিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বিপুল পরিমাণ টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে নোটগুলি মসজিদের মেঝেতে রেখে মুদ্রামান অনুযায়ী পৃথক করা হচ্ছে। ব্যাঙ্কের আধিকারিকরা মেশিনের সাহায্যে গোনার পর টাকাগুলি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ব্যবহার করা হবে। উল্লেখ্য এর আগে গত ৭ জানুয়ারি ২০ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গোনার পরে যা দাঁড়িয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার অলংকার।

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর