মুক্তিযুদ্ধ এবং ভারত বিরোধীদের নিয়ে গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ এবং ভারত বিরোধীদের নিয়ে গঠিত হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর ওই সরকারের মাথায় রয়েছেন নব্য ‘সুদখোর মহাজন’ তথা আমেরিকার পোষ্যভৃত্য মুহাম্মদ ইউনুস। নয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বসেছেন ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর দোসর হিসাবে কাজ করা স্বঘোষিত হাসিনা বিরোধী তথা দৈনিক ‘মানব জমিন’ পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সলিমুল্লাহ খান, দেবপ্রিয় ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি আবদুল ওয়াহাব মিঁয়া। অন্তর্বর্তী সরকারে ঠাঁই পাওয়া সবাই বিএনপি এবং জামায়াতের কট্টর সমর্থক হিসাবেই পরিচিত।

মঙ্গলবার সকালেই মার্কিন সরকারের মদতপুষ্ঠ কোটা সংস্কার আন্দোলনের মূলমঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বিতর্কিত সুদখোর মহাজন ও আমেরিকার ‘দালাল’ মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করা হয়। মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে পাকিস্তানের হানাদার বাহিনীকে মদত জোগানোর অভিযোগ রয়েছে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। আমেরিকার নির্ভাজাল দালালির কারণে অর্থনীতিতে নোবেল পুরস্কারও পান তিনি। সকালে মুহাম্মদ ইউনুসের নাম ঘোষণার পরে সন্ধেয় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান তথা জামায়াত ইসলামীর সমর্থক হিসাবে পরিচিত ওয়াকার-উজ-জামান। ছাত্র নেতারা রাষ্ট্রপতির হাতে অন্তর্বর্তী সরকারে কারা-কারা থাকবেন তার তালিকা তুলে দেন। সেই সঙ্গে হুমকি দেন, ওই তালিকা মেনে নেওয়া না হলে বুধবার থেকে ফের অচল করে দেওয়া হবে দেশ। ওই হুমকির পরে কোনও ঝুঁকি নেননি রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়েই অন্তর্বর্তী সরকার গঠনে করেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক অন্তর্বর্তী সরকারে কারা-কারা ঠাঁই পেলেন-

প্রধান উপদেষ্টা

মুহাম্মদ ইউনুস (গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা)

উপদেষ্টা

১। সলিমুল্লাহ খান (প্রাক্তন অধ্যাপক)

২) মতিউর রহমান চৌধুরী (সম্পাদক ‘মানবজমিন’)

৩) আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)

৪) ইকবাল করিম ভুঁইয়া (প্রাক্তন সেনাপ্রধান)

৫) দেবপ্রিয় ভট্টাচার্য (অর্থনীতিবিদ)

৬) সৈয়দ ইফতেখারউদ্দিন (প্রাক্তন সেনা কর্তা)

৭) সাখাওয়াত হোসেন (প্রাক্তন সেনা কর্তা)

৮) এম এ মতিন (প্রাক্তন বিচারপতি)

৯) হোসেন জিল্লুর রহমান

১০) আবদুল ওয়াহাব মিঁয়া (প্রাক্তন বিচারপতি)

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

মানিকতলায় কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের