‘মহাজন নিদ্রা গিয়েছেন…’, তারেকের কাছে সাহায্য চাইতে গিয়ে শ্রীঘরে ঠাঁই ৬ ভিক্ষুকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন খালেদাপুত্র তারেক রহমান। তাঁর বাড়িতেই সাহায্য চাইতে গিয়ে শ্রীঘরে যেতে হল ৬ ভিক্ষুককে। ভিক্ষাবৃত্তিই তাঁদের পেশা। সেই কারণে ভিক্ষা চাইতেই গিয়েছিলেন তারেক রহমানের কাছে। কিন্তু ভাগ্যে জুটল শ্রীঘর।

জানা গিয়েছে, ঢাকার গুলশানে বাড়ি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেই বাড়ির সামনেই ভিক্ষা করছিলেন ৬ জন। তারেকের কাছেও যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু তাঁদের বার বার সরে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা না যাওয়ায় তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতরা হলেন খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)। গুলশন থানার ওসি জানিয়েছেন, ৬জন তারেকের বাড়ির সামনে ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা বার বার তাঁদের সরে যেতে বলেন। কিন্তু তাঁরা সরছিলেন না। দেশের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। জানতেন না চাইলেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মেলে না। সেইজন্য নিরাপত্তারক্ষা বলা সত্ত্বেও অপেক্ষা করছিলেন। কিন্তু কোনওভাবেই বুঝতে পারেননি, এরজন্য তাঁদের শ্রীঘরে নিয়ে যাওয়া হবে। 

ইফতারের পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। এখানে বসিয়ে রাখা হয়েছে। খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সঙ্গে কথাও বলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এরপরে তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে। গত ৪ জানুয়ারি ও আগের রাতে তারেক রহমানের বাড়ি ও বিএনপি কার্যালয়ের থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। 

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক