ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইরে মার্শাল আর্ট শেখানোর ব্যানার। আর ভিতরে চলছিল জঙ্গি প্রশিক্ষণ শিবির। শুধু তাই নয়, বিনে পয়সায় মার্শাল আর্ট শেখানোর টোপ দেখিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জঙ্গি সংগঠনে নিয়োগের কারবার। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী সহ বিভিন্ন জায়গায় হানা দিয়ে সাতজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছেন জঙ্গি প্রশিক্ষণের দুই মূল হোতা শাহ আমানত সাবির ও মোহাম্মদ তাহসীন ইসলাম। ধৃতদের সঙ্গে আর কাদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশের সন্ত্রাস দমন শাখার (এটিইউ) গোয়েন্দারা।

ঢাকা মহানগর পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত ৫ জুলাই যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামের একটি ব্যানারে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর থেকে গ্রেফতার করা হয় তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুসান্নাকে। জেরার ধৃতরা জানিয়েছেন, ‘সাবির ভাইয়ের জামাত’ নামে একটি উগ্রবাদী সংগঠনের সদস্য তারা। ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে মার্শাল আর্ট শেখানোর আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করা হতো। সদস্যরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ছদ্মনামে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন।’

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের আরও কয়েকজন সদস্য গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম