ফরিদপুরে রেলিংয়ে অ্যাম্বুলান্সের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সাত আরোহীর

যদিও নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। অ্যাম্বুলান্সে সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছেন সাত আরোহী।  শনিবার সকাল এগারোটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায়। বরাত জোরে প্রাণে বেঁচেছেন দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলান্স চালক। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মালিগ্রাম ফ্লাইওভারের ওপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে একটি অ্যাম্বুলান্স। ওই ধাক্কার জেরে অ্যাম্বুলান্সটিতে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলান্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যান অ্যাম্বুলান্সে থাকা সাত আরোহী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী ও হাইওয়ে পুলিশ।

বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নেভানো হয়। পুড়ে যাওয়া অ্যাম্বুলান্সের ভিতর থেকে সাত জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। যদিও নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মৃতদেহ  ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন জন মহিলা, দুইজন পুরুষ ও দুই শিশু রয়েছে।  দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলান্স চালক আশঙ্কাজনক অবস্থায় চিকি‍ৎসাধীন। পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, জোরে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অ্যাম্বুলান্স চালক। যার ফলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই