ইউনূস জমানায় ‘মবের মুলুক’ বাংলাদেশ, এবার ঢাকায় পিটিয়ে মারা হল আইনজীবীকে

পুলিশের দেওয়া তথ্যানুসারে, নাঈম কিবরিয়ার পাবনা উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। তিনি পাবনার জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: উত্তপ্ত বাংলাদেশে আবারও হত্যার ঘটনা! সপ্তাহ খানেক আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠে ছিল বাংলাদেশ। যিনি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর প্রতিনিধি তুলতে বাংলাদেশে দুই হিন্দুকে খুন করা হয়েছে। এছাড়া দিন দুয়েক আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ জুড়ে। এরই মধ্যে আবারও বাংলাদেশে হত্যার ঘটনা। মোল্লা ইউনূস জমানায় মবের মুলুক বাংলাদেশ।

জানা গিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নাঈম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের নজরে এনেছেন ভাটারা থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম। পুলিশের দেওয়া তথ্যানুসারে, নাঈম কিবরিয়ার পাবনা উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। তিনি পাবনার জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। অভিযোগ, নাঈম কে গণধোলাইয়ের শিকার হয়েছেন। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁর ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টা নাগাদ বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম তাঁর ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। তখনই একটি মোটরবাইকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এরপরে বাইকে থাকা চালক-আরোহী-সহ অজ্ঞাতপরিচয় যুবকেরা নাঈমকে তাঁর গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এবং তাঁকে রাস্তায় ফেলে চলে যান।

]খবর পেয়ে আইনজীবীর মাসতুতো ভাই ছুটে আসেন, এবং তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনো মাত্রই তাঁর মৃত্যু হয়, কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তবে গতকাল রাতেই হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ভাই জানিয়েছেন, গত ১০ দিন আগে তিনি পাবনা থেকে তাঁর ঢাকার বাড়িতে ওঠেন। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাঈমের বিরুদ্ধে পাবনায় মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩