তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের আবহে ফের প্রকাশ্যে কূটনৈতিক দূরত্বের ছবি। ভারতকে এড়িয়ে চলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রমাণই ফের মিলল একবার। কিছুদিন আগেই দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেননি খালেদা পুত্র। আর এবার  দিল্লিতে  বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমস্টেকের (BIMSTEC) প্রথম স্বরাষ্ট্রমন্ত্রকের  বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবারের (১৩ অক্টোবর) এই বৈঠকে  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দিল্লির বৈঠকে অংশ নেবে। ওই দলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব এ কে এম শহিদুল করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব রেবেকা খানও রয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর না করার সিদ্ধান্তের পিছনের কারণ জানায়নি বাংলাদেশ।  আজ সোমবার  (১২ অক্টোবর) ও আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দিল্লিতে অনুষ্ঠিত হবে বিমস্টেকের সদস্য দেশগুলির স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আজ আধিকারিক পর্যায়ের আলোচনা হবে। মঙ্গলবারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

আরও পড়ুন: ‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

এই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, মানব পাচার, মাদক পাচার, আর্থিক তছরুপ এবং সন্ত্রাসে অর্থ জোগানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি সদস্য দেশগুলির নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দেওয়া হবে। প্রসঙ্গত, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডকে নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন  হল BIMSTEC । ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। বর্তমানে এই সংগঠনের সচিবালয় ঢাকায়।

 

 

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন