চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভরদুপুরে ফের ভূমিকম্প বাংলাদেশে, কেঁপে উঠল ঢাকা-সহ নানা প্রান্ত, উৎসস্থল কোথায়?

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ফের ভূমিকম্প বাংলাদেশে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকা-সহ কেঁপে উঠল বাংলাদেশের নানা প্রান্ত। উৎসস্থল সুনামগঞ্জের ছাতক জেলায়। আবহাওয়া অদিদপ্তর ও বৈশ্বিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুসারে, আজ দুপুর ১২ টা ৪৬ মিনিটে ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কর্মব্যস্ত দিনে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় চারপাশে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত দেশের কোথাও প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি। এবং কোনও ক্ষয় ক্ষতিরও খবর মেলেনি।

আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMCC) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মূলত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল। আবার ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ অ্যাপে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতক জেলা ভূমিকম্পের মূল উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে ভূমিকম্প, যা ভূ-তাত্ত্বিকভাবে বেশ বিরল ও গভীর। যেহেতু অনেক গভীরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। সেই কারণেই কম্পনের তীব্রতা ততটা শক্তিশালী ছিল না। যার ফলে কোনও বহুতলা ভবন ধসে পড়ারও কোনও আশঙ্কা নেই। কিন্তু সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় ছাতক, সুনামগঞ্জ ও সিলেট-সহ ওই অঞ্চলের মানুষজন তুলনামূলকভাবে বেশি কম্পন অনুভব করেছেন।

তবে ভূমিকম্পের অনুভূত হওয়া মাত্রই ঢাকার বহুতল ভবনের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। কয়েকটি ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তবে বর্তমানে আবহাওয়া অফিসের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ‘আফটারশকের’ আশঙ্কা রয়েছে কিনা বা এটি বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা পরীক্ষা করে দেখছেন। তবে গত কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। যাতে অসংখ্য মানুষ মারা গিয়েছেন। অনেক ভবন ধ্বংস হয়ে গিয়েছে। বিশেষ করে, দীর্ঘদিন ধরেই সিলেট ও তৎসংলগ্ন অঞ্চলটিকে বড় ধরনের ভূমিকম্পের জোন হিসেবে বিশেষজ্ঞরা বিবেচিত করছেন। আজকে মাঝারি মাত্রার কম্পনটি আবারও প্রাকৃতিক বিপর্যয়ের কথা মনে করিয়ে দিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত তাঁরা কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ