চিন থেকে নয়, ইতালি থেকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের সঙ্গে আকাশযুদ্ধে টক্কর দিতে ইতালির অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনীর সদর দফতরে এ বিষয়ে ইতালির যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা লিওনার্দো এসপিএ’র সঙ্গে একটি ‘লেটার অফ ইনটেন্ট’ বা প্রাথমিক সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। 

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সবমিলিয়ে ২১২টি আকাশযান রয়েছে। তার মধ্যে রয়েছে ৪৪টি যুদ্ধবিমান। শেক হাসিনা জমানার অবসানের পরেই ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের তিন বাহিনীর জন্য প্রচুর পরিমাণ সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার।চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত করতে তদারকি সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল। ১১ সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চিনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনা হবে। ওই যুদ্ধবিমান কেনার বাজেট ধরা হয়েছিল ২২০ কোটি ডলার।

পরে অবশ্য চিনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাদ দেওয়া হয়। পরিবর্তে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান বাহিনীর তরফে এদিন ইতালির কাছ তেকে যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিকে বিশাল পদক্ষেপ হিসাবে দাবি করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলি বিমান বাহিনীর মূল বহরে বা ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এ যুক্ত হবে। মূলত শিলিগুড়ির কাছে ভারতের চিকেন নেক করিডরের কাছে গড়ে ওঠা লালমনিরহাট বায়ুসেনা ঘাঁটিতে ওই যুদ্ধবিমানগুলি রাখা হবে।

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের