‘কোথাকার হরিদাস পাল?’, বাংলাদেশ সেনাবাহিনীকে জোর ধাক্কা দিল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা নিয়ে জোর চর্চা হচ্ছে বিশ্ব জুড়ে। এই রায় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এই আবহেই  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাল আইনের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান। এই মন্তব্য করেই বাংলাদেশ সেনাবাহিনীকে জোর ধাক্কা দিল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া আদালত।

টিএফআই ও জেআইসিতে গুম করা ও নির্যাতনের দুই মামলায় গ্রেফতার  সেনা কর্মকর্তাদের সশরীরে হাজিরা না দেওয়ায় ও  অনলাইনে হাজিরের বিষয়ে ট্রাইব্যুনাল-১ রবিবার এই মন্তব্য করেছে। দুই সদস্যের ট্রাইব্যুনালের নেতৃত্বে ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতের কাজ শুরু হওয়ার পর সেনা কর্মকর্তাদের পক্ষে নিযুক্ত আইনজীবী মাসুদ সালাউদ্দিন তাঁর মক্কেলদের অনলাইনে উপস্থিতির আবেদন শুনানির আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এহেন মন্তব্য করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান তখন বলেন, “আইন সবার জন্য সমান। প্রধান বিচারপতি, আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। সিনিয়র মোস্ট মন্ত্রীরা হাজিরা দিচ্ছেন। তার পরও আপনি চাইলে হিয়ারিং করতে পারেন।”

এই প্রসঙ্গে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “সেনা কর্তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত মন্তব্য করেছে যে, আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের প্রধান প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে শারীরিক ভাবেই হাজিরা দিতে হয়।” তিনি আরও বলেছেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা অভিযুক্ত হয়েছেন, তারা প্রতিদিন আদালতে সশরীরে এই হাজিরা দেন। তাই এক্ষেত্রে আলাদা কোনও ঘটনা ঘটেনি যে কোনও কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টাতে অনুমতি দিতে হবে।আদালত এই বিষয়টা প্রয়োজন মনে করে দাবি করে তিনি বলেন, “তারা মনে করেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। সবার সঙ্গে সমান আচরণ করা উচিত।”

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!