রাজশাহী ও সিলেটের মেয়র পদেও জয়ী শেখ হাসিনার দলের প্রার্থীরা

বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে ভোটগ্রহণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মেয়র নির্বাচনে আওয়ামী লীগের জয়যাত্রা অব্যাহত। বরিশাল এবং খুলনার পরে এবার দেশের আরও দুই শহর রাজশাহী ও সিলেটের মেয়র নির্বাচনে জয়ী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের প্রার্থীরা। রাজশাহীতে মেয়র পদে টানা দ্বিতীয়বার জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর সিলেটের নতুন মেয়র হয়েছেন মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। 

বুধবার সকালে দুই শহরে মেয়র ও কাউন্সিলর পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ। সিলেটে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৭ হাজার ৬২৯ জন। তার মধ্যে ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার। মেয়র পদের লড়াইয়ে ছিলেন আটজন। আর রাজশাহীতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। ওই শহরেও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ছয়জন। মেয়র পদের লড়াইয়ে ছিলেন চারজন।

ভোটগ্রহণের শেষেই শুরু হয় ভোট গণনা। রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দুই শহরেই জিতেছেন শাসকদল আওয়ামী লীগের প্রার্থীরা। রাজশাহীতে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২টি ভোট।

অন্যদিকে সিলেটের মেয়র নির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। শেখ হাসিনার দলের প্রার্থী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।  

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির