ফেসবুকে ইউনূস-সেনাপ্রধানকে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে খুনের হুমকি দেওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মোহাম্মদ আলমগীর  দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কর্মী বলে জানা গিয়েছে।

শনিবার (২৮ জুন) ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানিয়েছেন, সম্প্রতি ফেসবুকে রক্তমাখা ছুরি হাতে মোহাম্মদ আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে গালিগালাজ করেন। তিন জনকেই খুন করার হুমকি দেন। তার ওই ভিডিও নিমিষেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অশান্তি পাকানোর অভিযোগে ও দেশের শীর্ষ কর্তাদের খুনের হুমকি দেওয়ার দায়ে গতকাল শুক্রবার  গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিনই আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে।

সমাজমাধ্যমে হুমকি দেওয়ার সঙ্গে বিস্ফোরক মামলার কী সম্পর্ক তা জানতে চাওয়া হলে সদুত্তর দিতে পারেননি ফটিকছড়ি থানার ওসি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনূস সরকার যে আওয়ামী লীগ নিধন যজ্ঞ শুরু করেছে তার অংশ হিসাবেই গালিগালাজ করা হয়েছে। দেশে পালাবদলের পরে জামায়াত ইসলামী সহ মুক্তিযুদ্ধ বিরোধীরা লাগাতার হিন্দুদের গালিগালাজ করার পাশাপাশি হুমকি দিয়ে চলেছে, সেক্ষেত্রে পুলিশকে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা