ঈদে টানা বন্ধ ‘মৈত্রী’ ও ‘মিতালি’ এক্সপ্রেস, কতদিন বন্ধ থাকবে জেনে নিন..

তবে কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচলকারী ‘বন্ধন’ এক্সপ্রেস নির্ধারিত সূচি মেনেই চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা বেশ কয়েকদিন বন্ধ থাকছে ঢাকা-কলকাতা রুটের ‘মৈত্রী এক্সপ্রেস’ ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালি’ এক্সপ্রেস। তবে কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচলকারী ‘বন্ধন’ এক্সপ্রেস নির্ধারিত সূচি মেনেই চলবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’ আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। অর্থা‍ৎ ওই সময়ে কোনও ট্রেন যেমন কলকাতায় যাবে না। একইভাবে ঢাকা ও শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালি’ এক্সপ্রেস ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে না। অর্থা‍ৎ ওই সময়ে কোনও ট্রেন কলকাতা ও শিলিগুড়ি থেকে আসবে না, তেমনই দুই শহরে যাবে না।

পাশাপাশি ঈদ উপলক্ষে আগামিকাল শুক্রবার থেকেই অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। কালোবাজারি রুখতে সমস্ত টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। টিকিট কিনতে রেলওয়ের ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনও মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধন রেজিস্ট্রেশন করতে হবে।

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর