Bangladesh: নিষিদ্ধ আনসার আল ইসলামের দুই জঙ্গি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্টের অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার রাতে রাজধানীর কদমতলা থেকে মোহাম্মদ নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান নামে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত দুই জঙ্গি অনলাইনে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। তার পরে ‘জিহাদি’ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শুরু করে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধান বিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে কথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে যাচ্ছিল ধৃত দুই জঙ্গি। রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের।

গত কয়েকদিন ধরে দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে মাথাচাড়া দিতে শুরু করেছে একাধিক জঙ্গি সংগঠন। ফলে গোয়েন্দাদের রাতের ঘুম উবে গিয়েছে। যে কোনও সময়ে দেশে নাশকতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যেই বান্দরবান সহ একাধিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ২৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব। মহিলারাও জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছেন বলে বিস্ফোরক তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। আর ওই মহিলা সদস্যরাই জঙ্গি কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। যদিও এখনও পর্যন্ত মহিলা জঙ্গিরা সামরিক শাখায় সক্রিয় অংশ নেননি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট