২৪ বিদেশি নাগরিককে মন্ত্রী-সাংসদ বানিয়েছিলেন হাসিনা, ফাঁস বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের জমানার বেআইনি কাজকর্মের ক্রমশই পর্দাফাঁস হচ্ছে। হাজার-হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল আওয়ামী লীগ সাংসদ ও মন্ত্রীদের বিরুদ্ধে। এবার তার চেয়েও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। দুর্নীতি দমন কমিশনের তরফে জানানো হয়েছে, দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্ত্রী ও সাংসদ হয়েছিলেন আওয়ামী লীগের অন্তত ২৪ জন নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশের বর্তমান সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও ব্যক্তির বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব থাকলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না। একমাত্র বাংলাদেশি নাগরিকরাই মন্ত্রী কিংবা সাংসদ হওয়ার যোগ্য। কিন্তু ২০০৮ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই শেখ হাসিনা সেই সংবিধানকে উপেক্ষা করে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিদের মন্ত্রী এবং সাংসদ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনার নেতৃত্বে গত জমানায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এমন পাঁচজনের ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে।  তাঁরা হলেন আ হ ম মুস্তফা কামাল, তাজুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলী। এদের মধ্যে গত ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। বর্তমানে জেলে রয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড রয়েছে সাতজনের। তাঁরা হলেন- আব্দুস শহীদ, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আবদুস সোবহান মিয়া (গোলাপ), মাহফুজুর রহমান ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এর মধ্যে প্রাক্তন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, প্রাক্তন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সংসদ সদস্য আবদুস সোবহান গ্রেফতার হয়েছেন।

কানাডার নাগরিকত্ব রয়েছে ছয় জনের। ওই ছয় জন হলেন-আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম), শামীম ওসমান, শফিকুল ইসলাম (শিমুল) ও হাবিব হাসান। এছাড়া সুইজারল্যান্ডের নাগরিকত্ব রয়েছে প্রাক্তন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের। জাপানে থাকার অনুমতি (রেসিডেন্স কার্ড) রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের। প্রাক্তন সংসদ সদস্য (টাঙ্গাইল-২ আসন) তানভীর হাসান ওরফে ছোট মনির জার্মানির নাগরিক। ময়মনসিংহ-১১ আসনের প্রাক্তন সাংসদ এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিকত্ব নিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা তথা দেশের প্রথম সারির শিল্পপতি সালমান এফ রহমানের সাইপ্রাসের নাগরিকত্ব রয়েছে। প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদের বেলজিয়ামের ‘রেসিডেন্স কার্ড’ রয়েছে। বিদেশি নাগরিকত্ব থাকার সুবাদে ১৫ বছরে দেশ থেকে কযেক হাজার কোটি টাকা পাচার করেছেন অভিযুক্তরা।

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের