কোটা আন্দোলনে জড়িত থাকার অপরাধে গ্রেফতার ১১ হাজারের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েও পিছু হঠছে না হাসিনা সরকার। বরং কোটা আন্দোলনকারীদের দমাতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে পুলিশ। গত কয়েকদিনে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ১১ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে ১৩৭টি নাবালকও রয়েছে। দেশের বিভিন্ন কারাগার কার্যত উপচে পড়েছে। মানবাধিকার কর্মীদের মতে, শেখ হাসিনা জমানায় দেশে মানবাধিকারের লেশমাত্র নেই।

সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে আন্দোলন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নেতৃত্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১৫ জুলাই থেকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-র‍্যাব ও শাসকদলের ছাত্র সংগঠনের স্বীকৃত দুষ্কৃতীদের ব্যাপক সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে পড়ে গোটা দেশ। পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই শতাধিকের বেশি। তার মধ্যে এক সাংবাদিকও রয়েছেন। পুলিশের এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকটি শিশু ও কিশোরেরও মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশজুড়ে কার্ফু জারি করার পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করে সরকার। সেই সঙ্গে কোটা আন্দোলন ভাঙতে গণহারে গ্রেফতার করা হয় পড়ুয়া-সহ বিরোধী দলের রাজনৈতিক কর্মী-নেতাদের। এখনও পর্যন্ত ১১ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে ঢাকায়। রাজধানীতে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি পড়ুয়া এবং আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক জায়গা থেকে অভিযোগ মিলেছে, আন্দোলনকারীদের গ্রেফতারের পাশাপাশি তাঁদের ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে কোটি-কোটি টাকা তোলা তুলছে উর্দিধারী সরকারি গুন্ডাবাহিনী পুলিশ সদস্যরা। সরকার যত দমন-পীড়ন বাড়াচ্ছে, ততই বেড়ে চলেছে আন্দোলনের ঝাঁজ।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে