ভুটানকে উড়িয়ে ১৪ বছর বাদে সাফ কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আগামী ১ জুলাই সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভুটানকে উড়িয়ে সাফ কাপের সেমিফাইনালে পৌঁছল বাংলাদেশ। বুধবার রাতে কান্তিভারা স্টেডিয়ামে সেন্দা দর্জি-শেরুব দর্জিদের ৩-১ গোলে হারিয়ে দিলেন জামাল ভুঁইয়া-রাকিব হোসেনরা। ১৪ বছর বাদে ফের সাফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগামী শনিবার সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। 

সাফ কাপের সেমিফাইনালে উঠতে ড্রয়ের প্রয়োজন ছিল হ্যাভিয়ের কাবরেরার ছেলেদের। কিন্তু ভুটানের বিরুদ্ধে প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে জামাল ভুঁইয়ারা। পাল্টা বাংলাদেশের ওপরে চাপ তৈরির চেষ্টা চালিয়েছিল ভুটানের খেলোয়াড়রা। ম্যাচের ১৩ মিনিটে বক্সের মাথা থেকে আচমকা শট নিয়ে বাংলাদেশের জালে বল গলিয়ে দলকে এগিয়ে দেন সেন্দা দর্জি। গোল খেয়ে তেড়েফুড়ে ওঠে কাবরেরার ছেলেরা। ২১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মোরসালিন। বাংলাদেশের লাগাতার আক্রমণের মুখে দিশেহারা হয়ে ৩১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ফুনস্তো জিগমে। ৩৪ মিনিটে সামনে শুধুমাত্র ভুটানের গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন রাকিব। যে শট নিয়েছিলেন তা গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর বক্সের বাইরে ভুটানের রক্ষণ ভাগের খেলোয়াড় শেরুব দর্জিকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। তার পরে কঠিন কোন থেকে বল জড়ান ভুটানের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে  ঝাঁপায় ভুটানের খেলোয়াড়রা। বেশ কয়েকবার বাংলাদেশের বক্সে আক্রমণ শানিয়েছিলেন সেন্দা দর্জি- চেনচোরা। কিন্তু বাংলাদেশের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেনি। ১৪ বছর বাদে সেমিফাইনালে খেলার ছাড়পত্র হাত থেকে যাতে না ফস্কে যায় সে দিকে নজর ছিল জামাল ভুঁইয়াদের। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রাধান্য নিয়ে খেললেও ভাগ্য সহায় ছিল না ভুটানের খেলোয়াড়দের।

 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪