এই মুহূর্তে

জন্মাষ্টমী, সরস্বতী পুজো ও বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি বাতিল করল মোল্লা ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধভাবে ক্ষমতা দখলের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন যজ্ঞে ইন্ধন জুগিয়ে চলেছেন পাকিস্তানের পোষ্যভৃত্য তথা ‘রাজাকার’ মোল্লা মহাম্মদ ইউনূস। হিন্দুদের খুন থেকে শুরু করে বাড়িঘর লুঠতরাজ-অবাধে চলছে। সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ হয়েছে। উল্টে পুলিশ ও প্রশাসনে থাকা হিন্দু আধিকারিকদের গণহারে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার হিন্দু বিরোধী আরও এক পদক্ষেপ নিল পাক প্রেমী ইউনূস সরকার। আগামী বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস ও সরস্বতী পুজোর দিন সরকারি ছুটি বাতিল করা হয়েছে। শুধু সরস্বতী পুজোই নয় জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমায়ও ছুটি বাতিল করা হয়েছে। অনেক শিক্ষক এবং অভিভাবকরা সরকারি নির্দেশ নিয়ে ক্ষোভ উগরে জানিয়েছেন, ‘দেশটা কি সত্যিই তালেবান রাষ্ট্রে পরিণত হল?’

বছর শেষের আগেই শিক্ষা মন্ত্রকের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আগামী বছর অর্থা‍ৎ ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বলা হয়েছে, ২০২৬ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ৬৪ দিন। যা ২০২৫ শিক্ষাবর্ষের তুলনায় ১২ দিন কম। জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের একাধিক ছুটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।ছুটির তালিকা অনুযায়ী, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পুজো, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়ার দিনেও বিদ্যালয় খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও সরকারি আধিকারিকের পরিদর্শনের জন্য বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শনের নামে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও নিষিদ্ধ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারির মতো মাতৃভাষা দিবসে রাষ্ট্রীয় ছুটি বাতিলকে জাতীয় চেতনার অবমাননা হিসেবে দেখছেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবিরা। সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সুব্রত চৌধুরী সরাসরিই ইউনূস সরকারের সিদ্ধান্তকে ‘তুঘলকি কাণ্ড’ বলে মন্তব্য করেছেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘তদারকি সরকারের ইতিহাস ও ঐতিহ্য পাল্টে দেওয়ার কোনও অদিকার নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা

চট্টগ্রামের পরে এবার লক্ষ্মীপুরে, বাইরে থেকে দরজা আটকে ৭ হিন্দু বাড়িতে আগুন

কিশোরগঞ্জের ৯৬ বছরের প্রাচীন হিন্দুদের চৌদ্দমাদল মেলা বন্ধ করল ইউনূস সরকার

ভারতীয় হওয়ায় আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার

প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণ, ফের ভয়াবহ ঘটনা ইউনূসের দেশে

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ