১০ দিনের জ্বালানি মজুত, বাংলাদেশে রাত আটটায় দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রমশই শেষ হয়ে আসছে জ্বালানি। আর মাত্র ১০ দিনের জ্বালানি মজুত রয়েছে। মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে বিশ্বের প্রথম তেলশূন্য দেশ হতে চলেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে জ্বালানি বাঁচাতে সরকারের তরফে রাত আটটায় দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ শিরোধার্য করেছে দোকান মালিক ব্যবসায়ী সমিতি। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির তরফ থেকে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক জ্বালানি সঙ্কটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা-সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় পরিষেবার দোকান, কাঁচাবাজার এই সিদ্ধান্তের বাইরে থাকবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরানের চলতি যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে চলেছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশে। প্রায় ১৭ কোটি মানুষের দেশে মোট জ্বালানির প্রায় ৯৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেল চালক ও পরিবহনকর্মী ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে।

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে’ মজুত অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। মাত্র ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব। ইতিমধ্যেই সরকারের তরফে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান-সহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি চেয়ে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। জ্বালানি সঙ্কট মোকাবিলায় করোনা কালের মতোই স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন করে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন