ছাত্রীদের হিজাব পরতে বারণ করায় গ্রেফতার প্রধান শিক্ষক

ওই ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুষ্ঠিয়া: ছাত্রীদের হিজাব পরতে বারণ করার অপরাধে কুষ্ঠিয়ার কুমারখালীর একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে অবিলম্বে ধৃত প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানানো হয়েছে। যদিও পুলিশ এবং গ্রামবাসীদের দাবি, শুধু হিজাব পরতেই বারণ করেননি ওই শিক্ষক, তিনি মহা নবীকে নিয়েও কটুক্তি করেছেন। অন্যের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুষ্ঠিয়ার কুমারখালীর কয়া চাইল্ড হেভেন স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরেই ছাত্রীদের হিজাব ও বোরকা না পরার জন্য চাপ দিয়ে চলেছিলেন। কেন ধর্মীয় আচরণে বাধা দিচ্ছেন কেন তা জানতে গত সোমবার এক অভিভাবক অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। স্কুল থেকে ফিরেই ওই অভিভাবক স্থানীয়দের জানান, প্রধান শিক্ষক আবু সালেহ শুধু হিজাব ও বোরকা পরারই বিরোধিতা করেননি। মহা নবীকে নিয়েও কটূক্তি করেছেন। ওই কথা শোনার পরেই উত্তেজিত হয়ে পড়েন আন্যান্য অভিভাবকরা।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিমিষেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুলিশ গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাতেই এনামুল হক নামে এক অভিভাবক ধর্ম অবমাননার অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার ভোরে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে