বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: তেরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। আজ, শুক্রবার কনট প্লেসে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই অভিজিৎ-কে বাড়ির বাইরে থেকে আটক করে দিল্লি পুলিশ। তাঁকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। যদিও ককরোচ জনতা পার্টির দাবি, এই আটকের ঘটনা অবৈধ। কারণ আজ, শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে যে তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছে তা শান্তিপূর্ণ। আদালতের নির্দেশ মেনেই অভিজিৎ দীপক কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। কিন্তু তার আগেও উত্তর দিল্লি থেকে ককরোচ প্রধানকে আটক করেছে পুলিশ।

এক সপ্তাহের মধ্যে দীপককে এটি দ্বিতীয়বার আটক করার ঘটনা। এর আগে, মুম্বই থেকে দিল্লিতে তাঁর বিমান অবতরণের পরপরই আটক করা হয়েছিল। গত ১০ অক্টোবর দিল্লির আন্দোলনে যোগ দিতে পারেননি তিনি। যদিও শর্তের বিনিময়ে জামিন পেয়েছেন সিজেপি প্রধান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ককরোচরা। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে সোচ্চার ককরোচরা। বারবার আন্দোলনে নামছেন তাঁরা। আজ, শুক্রবার দেশজুড়ে তেরঙ্গা যাত্রা, যাঁর প্রতীকী নাম ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচরা। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।

আরও পডুন: ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

আজ, দীপককে আটকের আগে, দিল্লি পুলিশ তাঁর বাড়িতে গিয়ে মিছিলে যোগ না দেওয়ার বিষয়ে একটি নোটিস দিয়েছিল। বিএনএস (BNS)-এর ১৬৩ ধারার অধীনে জারি করা ওই নোটিসে বলা হয় যে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র ‘কনট প্লেস’ (Connaught Place) এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এতে আরও সতর্ক করা হয় যে, প্রস্তাবিত ‘তেরঙ্গা যাত্রা’র জন্য নিউ দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (NDMC) কোনও অনুমতি দেয়নি। তাই সিজেপি (CJP) যদি কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা আইন লঙ্ঘন বলে গণ্য হবে। তার ভিত্তিতেই দীপককে আটক করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪