এই মুহূর্তে

ইস্তফা দিচ্ছেন না মোল্লা ইউনূস, জানালেন তদারকি সরকারের পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সস্তার নাটক শেষ। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশ মেনে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে থেকে যাচ্ছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৪ মে) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছছেন, ‘প্রধান উপদেষ্টা ইউনূস ইস্তফা দিচ্ছেন না। উনি দায়িত্ব পালন করে যাবেন। আমাদেরও  দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দিয়েছেন।’ পরিকল্পনা উপদেষ্টার পরেই ইউনূসকে নিয়ে সমাজমাধ্যমে হাসি-রসিকতা শুরু হয়েছে। নেটা নাগরিকরা বলছেন, ‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?’

এদিন সকাল ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে ওই সভা শেষ হয়। এর পরেই মন্ত্রিপরিষদ সচিব-সহ অন্য সচিব ও আধিকারিকদের সভাকক্ষ থেকে চলে যেতে বলা হয়। রুদ্ধদ্বার কক্ষে ১৯ উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসেন ইউনূস। ফলে জল্পনা শুরু হয়, কী নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক?

দুই ঘন্টা ধরে চলে ওই রুদ্ধদ্বার বৈঠক।  বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষ হওয়ার পরে সবার আগে সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন ইউনূসের ঘনিষ্ঠ বান্ধবী তথা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে।  প্রধান উপদেষ্টার পদত্যাগগ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি। পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’

 

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ