চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে হিন্দু পুলিশ আধিকারিকদের চাকরি থেকে তাড়াচ্ছে ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটার সঙ্গে সঙ্গেই হিন্দুদের সরকারি চাকরি থেকে তাড়ানোর অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ডিআইজি পদমর্যাদার আধিকারিক কৃষ্ণপদ রায় ও জয়দেব ভদ্রকে। আর এক আধিকারিক বিপ্লব কুমার সরকারকে আওয়ামী লীগ ক্যাডার আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। শুধু পুলিশ নয়, প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থাকা হিন্দুদের জোড় করে পদত্যাগ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই প্রমাদ গুনছেন হিন্দু চাকুরিজীবীরা। অনেকেই প্রাণ বাঁচাতে সরকারি চাকরিতে ইস্তফা দিয়েছেন।

শেখ হাসিনা জমানায় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদগুলিতে বসেছিলেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে মুজিব কন্যার প;তনের পরে বাংলাদেশে শুরু হয়েছে মুসলিম মৌলবাদীদের বাড়বাড়ন্ত। প্রশাসন-সহ পুলিশের শীর্ষ পদে বেছে বেছে বসানো হচ্ছে জামায়াত ইসলামী ও বিএনপি ঘনিষ্ঠদের। আর সেই সঙ্গে চাকরি থেকে তাড়ানো শুরু হয়েছে হিন্দুদের।

ইতিমধ্যেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে’কে হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারকেও পদত্যাগের জন্য চাপ তৈরি করা হয়েছে। গত ২২ অগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) জয়দেব কুমার ভদ্রকে। গতকাল মঙ্গলবার অবসরে পাঠানো হয় আর এক ডিআইজি তথা চট্টগ্রামের প্রাক্তন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে। এছাড়াও একাধিক হিন্দু পুলিশ অফিসারকে গুরুত্বপূর্ণ পদ থেকে হঠিয়ে কম গুরুত্বপদে পাঠানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ