চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর মধ্যেই বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ রয়েছে বাংলাদেশেই। গোটা দুর্গাপুজো জুড়েই হিন্দু মন্দিরে-মণ্ডপে চলেছে হামলা, প্রতিমা ভাঙচুর। এমনকি যশোরেশ্বরী মন্দির থেকে চুরি হয়েছে মা কালীকে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া সোনার মুকুট। আর শনিবার বিজয়া দশমীর দিনে জামায়াত ইসলামীর জঙ্গির হাতে নৃশংসভাবে খুন হলেন এক হিন্দু সাংবাদিক। ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ায় স্বপন ভদ্র নামে মাঝবয়সী ও অজাতশত্রু সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে। আর ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের বাসিন্দা স্বনবাবু একাধিক জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি মাদক বিরোধী আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। তাছাড়া মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এদিন বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়ির সামনে পায়চারি করছিলেন স্বপন ভদ্র। সেই সময় তাঁর উপরে অতর্কিতে হামলা চালায় সাগর নামে এক দুষ্কৃতী। এলোপাথাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্বপনবাবুর খুনের খবরে এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় সাংবাদিকরাও খুনির গ্রেফতারের দাবিতে সরব হন। চাপে পড়ে বেশ কয়েক ঘন্টার মধ্যেই স্বপনবাবুর খুনি সাগরকে গ্রেফতার করে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ