মুক্তিযুদ্ধে গণহত্যা-গণধর্ষণ চালানোর জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বলে বিলম্বিত বোধোদয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে গণহত্যা ও গণধর্ষণ সংগঠিত করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। গতকাল বুধবার (২২ অক্টোবর) আমেরিকার নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত মতবিনিময় সভায় তিনি ওই ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আলবদর ও আল শামস বাহিনী গঠন করে নিরীহ বাংলাদেশিদের বিরুদ্ধে যে গণধর্ষণ ও গণহত্যা সংগঠিত হয়েছিল তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি। শুধু ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল বর্তমান সময় পর্যন্ত কেউ দলের কাজে কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে ক্ষমা চাইছি’।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধিতা করেছিল জামায়াত ইসলামী। পাকিস্তানি হানাদার বাহিনীকে বাঙালি নিধন যজ্ঞে সহযোগিতা করতে গড়েছিল ‘আল শামস’ ‘আল বদর’ সহ একাধিক বাহিনী। ওই রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের পাক সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, হিন্দু-মুসলিম নির্বিশেষে মহিলা-যুবতী-তরুণীদের ভেট হিসাবে পাক সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। নিজেরাও ধর্ষণ ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে হিন্দু মেয়েদের গণধর্ষণের মতো নারকীয় ঘটনায় জড়িত ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম আলী আহসান মুজাহিদী, কাদের মোল্লার মতো শীর্ষ জামায়াত নেতারা। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদও কুখ্যাত ধর্ষক হিসাবে পরিচিত ছিলেন। শেখ হাসিনা জমানায় মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে জড়িত থাকায় নিজামী সহ একাধিক জামায়াত নেতার ফাঁসি হয়েছিল। যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের হাত ধরে বিচারবিভাগ ও প্রশাসনের শীর্ষ পদে পুনর্বাসিত হয়েছে রাজাকার পরিবারের সন্তানরা।

দীর্ঘদিন ধরেই একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণ সংগঠিত করার জন্য জামায়াত ইসলামীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছিলেন দেশের সাধারণ মানুষ। অবশেষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পথে হাঁটলেন জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান। তাঁর কথায়, ‘ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। আমরা আদর্শবাদী একটি দল। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সকল মানুষের কাছে আমি শর্ত ছাড়াই ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ার মধ্যে কোনও পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়।’

 

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা