প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস রাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় কাঁথি মহকুমা জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। উৎসবে মেতে উঠেছেন সেখানকার মানুষজন।দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে রাজনীতির ময়দানে এসে আজ তিনি রাজ্যের একজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।বর্তমানে ৬৩ বছর বয়সী অরূপ কুমার দাস পেশাগত জীবনে কাঁথি হাইস্কুলের(Kanthi High School) প্রধান শিক্ষক ছিলেন। এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী অরূপবাবু শুধু বিদ্যালয়ের শিক্ষক হিসেবেই নয়, স্কুলের বাইরে বহু ছাত্র-ছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।

রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সচেতন ও রাজনীতিমনস্ক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। ওই বছরই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।পরবর্তীতে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দায়িত্বও সামলান তিনি। কাঁথি পৌরসভার(Kanthi Municipality) ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ কুমার দাস কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। প্রধান শিক্ষক থেকে মন্ত্রী—অরূপ কুমার দাসের এই যাত্রা বর্তমানে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। সকলেই প্রধান শিক্ষক থেকে মন্ত্রিসভায় গুরু দায়িত্ব পাওয়ার বিষয়টিকে কাঁথির গর্ব বলে মনে করছেন।এই উপলক্ষে সোমবার বিকেল থেকে কাঁথি এলাকায় আম জনতার মধ্যে বিতরণ করা হয় লাড্ডু ।

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা