ডিজিটাল আইনে মামলা দায়ের প্রাক্তন মন্ত্রী মুরাদের বিরুদ্ধে

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি ও মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে মুরাদ হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রীকে ধর্ষণের হুমকি ও মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে মুরাদ হাসান। বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম। তিনি আবার বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গত শনিবারই বিএনপির তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, মুরাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হবে। আর রবিবারই মুরাদের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। আর এই মামলা দায়ের পরেই বেশ বিপাকে পড়তে চলেছেন মুরাদ হাসান।

এমনিতেই মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে মন্ত্রীত্ব খুইয়েছেন মুরাদ। তারপরেই বিদেশে গা ঢাকা দিতে পালিয়ে গেলেও কেউ স্থান দেননি। কানাডা থেকে আরব কোনও দেশেই স্থান পাননি মুরাদ। যদিও গতকাল রাতের পর আর মুরাদের অবস্থান জানা যায়নি। কিন্তু বিএনপির তরফে গুরুত্বপূর্ণ মামলা করা হয়েছে মুরাদের নামে। যদিও এই মামলাটি অভিনেত্রী মাহিয়ার বিরুদ্ধে ধর্ষণের হুমকির জন্য নয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে আইনজীবী জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জন্যই করা হয়েছে। জাইমা রহমানকে নিয়ে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রকাশ ও প্রচারের জন্য মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ এর (১) ও (২) ধারা, লাগু করা হয়েছে মুরাদের বিরুদ্ধে।

তবে শুধুই মুরাদ নয়, এক সঞ্চালিকার বিরুদ্ধেও মামলা করেছেন ওই আইনজীবী। তবে আপাতত এই মামলা এখনও গ্রহণ করেনি আদালত। তবে মুরাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের নাগরিক সমাজ ক্ষিপ্ত।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫