হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায়-কথায় দিল্লির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ বিএনপির আধুলি-সিকি গোছের নেতারাও। অথচ বাংলাদেশের বিপদের দিনে বার বার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে দিল্লি। এবারও তার অন্যথা হল না। ভারতের সহযোগিতায় আজ শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানিবাহী (ইউরেনিয়াম) রাশিয়ার কার্গো বিমান।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রের জন্য জ্বালানি (ইউরেনিয়াম) নিয়ে রাশিয়ার কার্গো বিমানটি রওনা হয়েছে। মাঝ রাস্তায় ভারতে যাত্রা বিরতি ঘটিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। তার পরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তেজস্ক্রিয়তা প্রতিরোধী কন্টেনারে করে জ্বালানি পাবনার ঈশ্বরদীতে রূপপুর নিয়ে যাওয়া হবে।’ উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার একটি কার্গো বিমান ঢাকায় পৌঁছানোর কথা ছিল। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছিলেন, ‘আমেরিকার নির্দেশে ওই বিমানটিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি শাহবাজ শরিফের সরকার।’

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সহায়তায় নির্মাণাধীন কেন্দ্রটিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আসে ২০২৩ সালের অক্টোবরে। রোসাটমের নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে তৈরি ১৬৪টি নতুন ফুয়েল অ্যাসেম্বলি নিয়ে ওই চালান রাশিয়া থেকে কার্গো বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা বিশেষ ‘গ্রিন করিডোর’ ব্যবহার করে ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে নিয়ে যাওয়া হয়। রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছে। তবে ইউনিটটির কমিশনিং কার্যক্রমে প্রযুক্তিগত জটিলতাও দেখা দিয়েছে। বিশেষ করে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ বা PORV-সংক্রান্ত সমস্যার কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?