খালেদা পুত্র তারেক দেশে ফেরার প্রাক-মুহুর্তে অশান্ত ঢাকা, বোমা বিস্ফোরণে নিহত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন রাতেই ফের অশান্ত রাজধানী ঢাকা। বুধবার (২৪ ডিসেম্বর)  সন্ধ্যায় মগবাজারের উড়ালপুলের কাছে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহতের নাম সিয়াম। ওই ঘটনার পরেই নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা ও নজরদারি নিয়ে।

দীর্ঘ ১৭ বছর বাদে আগামিকাল বৃহস্পতিবারই (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শুরু করেছেন তাঁরা। নিজেদের শক্তি জাহিরে কমপক্ষে ৫০ লক্ষ মানুষকে জড়ো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, তারেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

বিএনপি নেতা-কর্মীরা যখন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উ‍ৎসবের মেজাজে ঠিক তখনই ফের অশান্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, রাত পৌনে আটটা নাগাদ (স্থানীয় সময়) মগবাজার উড়ালপুলের উপর থেকে একটি বোমা ছুড়ে মারা হয়। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রবেশপথের সামনে বোমাটি ফাটে। তাতে সিয়াম নামে এক যুবক গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক চা খেতে এসেছিলেন। কয়েকদিন আগেই বাংলা মোটরের কাছে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ইসলামি জঙ্গি শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে ঢাকা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?