তারেকের দুই ঝাঁকুনিতে ‘ত্রাহি-ত্রাহি রব’ বাংলাদেশ সেনায় থাকা পাক এজেন্টদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান হিসাবে বাংলাদেশ সেনায় দুটি ঝাঁকুনি দিয়েছেন তারেক রহমান। আর তাতেই কার্যত বাংলাদেশ সেনায় থাকা পাকিস্তানি এজেন্ট তথা জামায়াতের ঘনিষ্ঠ সেনা আধিকারিকদের মধ্যে ‘ত্রাহি-ত্রাহি’ রব পড়ে গিয়েছে। সূত্রের খবর, মাথার উপরে হাত রাখা অফিসাররা সরে যাওয়ায় চাকরি হারানোর ভয়ে ডিগবাজি খেয়ে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তারা। এমনকি বিএনপিতে থাকা প্রাক্তন সেনা কর্তাদের ধরে চাকরি বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন। যদিও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান দীর্ঘদিন বাদে বাহিনীর নিয়ন্ত্রণ পাওয়ার পরে অভ্যুত্থানের চেষ্টা চালানো বেশ কয়েকজন মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে সরাতে বড় ধরনের পরিকল্পনা করেছিলেন মুহাম্মদ ইউনূস। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত সেনা আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। পাক সেনা প্রধান আসিম মুনিরের প্রিয়পাত্র লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) ও ফায়জুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি)হিসাবে নিয়োগ দিয়েছিলেন। শুধু তাই নয়, পাকিস্তানি ও জামায়াতে ঘনিষ্ঠ সেনা আধিকারিকদের বেছে বেছে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। উল্টোদিকে মুক্তিযুদ্ধের সমর্থক শীর্ষ সেনা আধিকারিকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা দুই ডজন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেলকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। বাংলাদেশের সেনা ঘাঁটিগুলিকে কার্যত জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পরিণত করা হয়েছিল। ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে হটাতে ফায়জুরের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। কিন্তু সেনা গোয়েন্দা সূত্রে খবর পেয়েই তাকে গৃহবন্দি করা হয়।

ইউনূসের কাছে বার বার কামরুল হাসান ও ফায়জুর রহমানকে সরানোর অনুরোধ জানিয়েছিলেন  সেনা প্রধান ওয়াকার। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে বাংলাদেশ সেনাকে তালিবানি যোদ্ধা বাহিনীর আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন ইউনূস। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পরেই নাটকীয় পটপরিবর্তন ঘটে। বাংলাদেশ সেনাকে জামায়াতে তথা পাকিস্তানপ্রেমী মুক্ত করার পদক্ষেপ নেওয়া শুরু হয়। গত রবিবার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সদর দফতরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়। আর সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পিএসও হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) থেকে রাষ্ট্রদূত হিসেবে বিদেশ মন্ত্রকে ন্যস্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফের দ্বিতীয় দফায় সেনার শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রিয়পাত্র হিসাবে পরিচিত ফায়জুরকে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদ থেকে হটিয়ে গুরুত্বহীন করে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকেও সেনা থেকে সরিয়ে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি বিদেশ মন্ত্রকে ন্যস্ত করা হয়েছে। তিনিও জামায়াতের পোষ্যপুত্র হিসাবে পরিচিত।

নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া শাহীনুল চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়। অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এক সময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন। রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

 

 

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে