ছুটি না মেলায় সন্তানকে বাঁচাতে পারেননি, ইউনূস সরকারকে বিঁধলেন পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃজাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনের কারণে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। তিনি দাবি করেছেন, সন্তানের মৃত্যুর মতো চরম ব্যক্তিগত শোকের মুহূর্তেও তাঁকে ছুটি দেওয়া হয়নি। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ছুটি চাইলেও তা পাননি এবং সেই সময়েই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। পোস্টে তিনি নির্বাচনী দায়িত্বের চাপে ব্যক্তিগত বিপর্যয়ের মুখেও ছুটি না পাওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে মেহেদি হাসান জানান, তাঁর স্ত্রী তখনও সন্তানের মৃত্যুর খবর জানতেন না। চিকিৎসকদের পরামর্শে বিষয়টি সাময়িকভাবে গোপন রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি রাতের ডিউটির কারণে সন্তানের মরদেহ তাঁর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্যও সহায়তা চান। নিজের পোস্টে তিনি আর্থিক ও পারিবারিক সংকটের কথাও তুলে ধরেন। তিনি জানান, চাকরিটি তাঁর পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বিকল্প পেশার খোঁজ করার কথাও জানান।

পরে আরেকটি পোস্টে সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মেহেদি হাসান। সেখানে তিনি লেখেন, তাঁর সন্তান আর পৃথিবীতে নেই এবং এই শোক তিনি মানসিকভাবে সহ্য করতে পারছেন না। জানা গিয়েছে, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার