বেনজির কাণ্ড, উর্দি পরেই জামায়াতের হয়ে ভোট চাইলেন পুলিশ কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের পুলিশ ও প্রশাসন দখল করে নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামীর সদস্যরা। স্বাধীন বাংলাদেশকে ফের পাকিস্তানে পরিণত করতে উঠে পড়ে লেগেছে রাজাকারপন্থীরা। গত ৫৪ বছরে যা দেখা যায়নি, তারই সাক্ষী থাকল বদল্বের বাংলাদেশ। উর্দি পরেই জামায়াত ইসলামীর মঞ্চে হাজির হয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের ভোটে জেতানোর ডাক দিলেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ আলম। এক সময়ে জামায়াত ইসলামীর রোকন (সদস্য) শাহ আলমের ওই রাজনৈতিক বক্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের উর্দি পরে এক আধিকারিকের জামায়াত ইসলামীর হয়ে ভোট চাওয়ার মধ্যে অন্যায়ের কিছু দেখছেন না ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। তাঁর কথায়, ‘পুলিশ রাজনীতি করতে পারবে না, তা কোন সংবিধানে লেখা রয়েছে? সাধারণ মানুষের মতো পুলিশেরও রাজনীতি করার পূর্ণ অধিকার রয়েছে।’

গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আজিমপুরে সলিমউল্লাহ অনাথ আশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন  করেছিল জামায়াত ইসলামী। ওই অনুষ্ঠানে পুলিঅশের উর্দি পরেই হাজির হন ঢাকা মহানগর পুলিশের লালবাগ শাখার সহকারী কমিশনার শাহ আলম। জামায়াত নেতাদের সঙ্গে মঞ্চে বসার পাশাপাশি ভাষণও দেন। ওই ভাষণে শাহ আলম বলেন, ‘গত বছর ৫ অগস্ট শেখ মুজিবের কন্যাকে ক্ষমতা থেকে উ‍ৎখাত করে আমরা ৫৪ বছর আগে পাকিস্তান ভাঙার পাপ মুছে ফেলেছি। আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে—এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, জামায়াতে কর্মীর সংখ্যা বাড়াবেন। বাআদেশকে ফের ইসলামিক রাষ্ট্রে পরিণত করার, দেশে শরিয়াহ আইন চালু করার যে সুযোগ এসেছে তা এবার কাজে লাগাতে হবে। আপনাদের এলাকায় (ঢাকা-৭) জামায়াত্বের প্রার্থী হাজী এনায়েতউল্লাহ ইসলাম ধর্ম বাঁচানোর জন্য নিবেদিতপ্রাণ। তাকে জিতিয়ে ইসলাম ধর্মকে বাঁচাতে হবে। দেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালুর পথ সুগম করতে হবে। শুধু ঢাকা-৭ আসনের প্রার্থীকেই নয়, সারা দেশে জামায়াত ইসলামীর প্রার্থীদের জেতানোর শপথ নিতে হবে আমাদের।’

একজন উর্দিধারী হয়ে তিনি কিভাবে জামায়াত ইসলামীর মঞ্চে উঠে রাজনৈতিক বক্তব্য দিলেন তা জানতে চাওয়া হলে শাহ আলম ঔদ্ধত্যপূর্ণ কণ্ঠে বলেন, ‘বেশ করেছি। আমি জামায়াত ইসলামীর একজন রোকন ছিলাম। এখনও মনেপ্রাণে জামায়াত ইসলামীর সমর্থক। নিজের দলের হয়ে প্রচার করে কোনও ভুল করিনি। শেখ হাসিনা জমানাতেও গোপনে জামায়াতের হয়ে কাজকর্ম করেছি। এর জন্য গর্বিত। জামায়াতের মঞ্চে আসার আগে পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী ও লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিনকে জানিয়েছিলাম।’

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষক

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির