‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার দাবিকে নস্যা‍ৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের এক সিনিয়র সাংবাদিককে তিনি বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আমার কোনও কথা হয়নি। এসব সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্যে সত্যের বিন্দুমাত্রও লেশমাত্র নেই। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়। লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।’ পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে তিনি যে প্রেসিডেন্ট পদে ইস্তফা দিতে চলেছেন, সেই ইঙ্গিতও দিয়েছেন সাহাবুদ্দিন। তাঁর কথায়, ‘আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য প্রার্থনা করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য প্রার্থনা করতে বলবেন।’

২০২৩ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন বিচারক মোহাম্মদ সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হটাতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন তদারকি সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামী সহ কট্টর মৌলবাদী দলগুলির সমর্থনও পেয়েছিলেন তিনি। কিন্তু ওই উদ্যোগে সামিল হয়নি বিএনপি। রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে এমন এক অজুহাত দিয়ে আওয়ামী লীগ জমানার রাষ্ট্রপতির অপসারণ রুখে দিয়েছিলেন বিএনপি নেতারা। গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন সাহাবুদ্দিন। যদিও ভোটের ঠিক মুখেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছিলেন, নয়া সরকার গঠন হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার পরে ছয় মাস কেটে গেলেও ইস্তফার পথে হাঁটেননি রাষ্ট্রপতি।

কিন্তু সাংবিধানিক প্রধান হয়েও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, চিকি‍ৎসার জন্য গত ৯ মে রাষ্ট্রপতি লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে একাধিকবার কথোপকথন হয়। বিষয়টি জানার পরেই প্রমাণ জোগাড়ে আসরে নামে গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি কথোপকথনের প্রমাণ জমা দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তার পরেই চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। সেই বার্তা পাওয়ার পরে গদি বাঁচানোর জন্য সেনাপ্রধান জেনারেল ওযাকার-উজ-জামানের দ্বারস্থ হয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ইতিবাচক সাড়া না পেয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতা দেখিয়ে আগামিকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের অধ্যক্ষের কাছে ইস্তফা পাঠাচ্ছেন তিনি

 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড