শহীদ মিনার থেকে হাসিনা সরকারের পতনের ডাক আন্দোলনকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার সরকারের সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতের পথই বেছে নিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার শহীদ মিনারে এক সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের ডাক দিলেন তাঁরা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোই যে প্রধান লক্ষ্য তা স্পষ্ট করে দিলেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সব মন্ত্রীরা যতদিন না ইস্তফা দিচ্ছেন ততদিন পর্যন্ত রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই নেতৃত্বে ছিলেন। ১৬ জুলাই সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আরও তীব্রতর হয়। পরবর্তী সময়ে পুলিশ ও আওয়ামী লীগের পোষ্য গুন্ডাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য। শনিবার সরকারের বিরুদ্ধে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরিতে শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই এদিন ঢাকাতে অঝোরে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনার চত্বরে জড়ো হন লক্ষ-লক্ষ পড়ুয়া-অভিভাবক-সাধারণ মানুষ। দুপুরের মধ্যেই উত্তাল জনসমুদ্রের চেহারা নেয়। শহীদ মিনার চত্বরে তিল ধারণের জায়গা ছিল না।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবির কথা ঘোষণা করেন। সমবেত মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হল,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটাতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনও কোনও ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে৷’

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা