আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটা আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, হবিগঞ্জে পুলিশের গুলিতে মৃত ১

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুক্রবার ফের অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। হবিগঞ্জে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের নির্বিচারে চালানো গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫০ জন। পাল্টা শাসকদল আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শুধু হবিগঞ্জই নয়, রাজধানী ঢাকা, সিলেট, বরিশাল-সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। একাধিক জায়গায় পুলিশের পাশাপাশি শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের গুন্ডারাও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বোমা নিক্ষেপ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার যে চরমপন্থা অবলম্বন করেছে তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

কোটা আন্দোলনকারীদের উপরে পুলিশি জুলুম ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে এদিন দেশ জুড়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতা গণমিছিলের’ ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই সেই ডাকে সাড়া দিয়ে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় রাজপথে নেমেছিলেন পড়ুয়া ও শিক্ষকরা। আন্দোলনের প্রতি সংহতি জানাতে সামিল হয়েছিলেন অভিভাবক থেকে সাধারণ মানুষও। ঢাকার উত্তরায় পুলিশ ও ছাত্র লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের হঠাতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। খুলনাতেও কোটা আন্দোলনকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর কাঁদানে গ্যাস-গুলি-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে।

তবে সবচেয়ে বড় অশান্তির ঘটনা ঘটেছে সিলেটের হবিগঞ্জে। এদিন বিকেলে ‘প্রার্থনা ও ছাত্র-জনতা গণমিছিলে’ সামিল হয়েছিলেন পড়ুয়ারা। টাউন হল এলাকায় ওই মিছিলের উপরে ঝাঁপিয়ে পড়ে শাসকদল আওয়ামী লীগের পোষ্য  গুন্ডারা। শুরু হয় সংঘর্ষ। ওই সময়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাড়িতেও ইট ছোড়েন। একপর্যায়ে পড়ুয়াদের ছত্রভঙ্গ করার অছিলায় পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই গুলিতে মোস্তাক মিয়া নামে এক যুবক প্রাণ হারান। যদিও আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর বিষয়ে মুখ খুলতে চাননি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ