টানা এক মাস বাদে ফের দেশে করোনার ছোবলে ঝরল প্রাণ

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৮ জনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আচমকাই ছন্দপতন। টানা এক মাস বাদে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটল দেশে। গাজীপুরের বাসিন্দা এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৮ জনে। গত ২০ এপ্রিল মারণ ভাইরাসের ছোবলে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে দৈনিক মৃত্যুর ঘটনা আস্বস্তি বাড়ালেও স্বস্তি দিয়েছে দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার। আগের দিনের তুলনায় দুই-ই নিম্নমুখী। আগের দিন অর্থা‍ৎ শুক্রবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। আর ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের ৮৭৯টি ল্যাবরেটরিতে তিন হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। নতুন করে আরও ১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনায়  আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭২ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৭৪৭ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। আর শনাক্তের দশদিন বাদে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

উত্তরাখণ্ডে টানেল ধসে ৭ শ্রমিকের মৃত্যু, জখম ১৪

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম