হিন্দুদের বধ্যভূমি বাংলাদেশে এবার বাড়িতে ঢুকে প্রবীণ শিক্ষককে নৃশংসভাবে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ স্মৃতি ফিরছে বাংলাদেশে। ১৯৭১ সালে বেছে-বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে মেয়েদের গণধর্ষণের পাশাপাশি পুরুষদের নৃশংসভাবে খুন করেছিল জামায়াত ইসলামী ও মুসলিম লীগের সদস্যরা। রাজাকার হিসাবেই যারা পরিচিত। সেই কুখ্যাত রাজাকার বাহিনীর অন্যতম সদস্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ফের হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। রাজাকার ইউনূসের নির্দেশে ৫ অগস্টের পরে দেশ জুড়ে যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে, তা থামার কোনও লক্ষণ নেই। এবার নৃশংসভাবে খুন করা হল অবসরপ্রাপ্ত এক হিন্দু শিক্ষককে। নারকীয় ঘটনাটি ঘটেছে নেত্রকোণায়। হতভাগ্য শিক্ষকের নাম দিলীপ কুমার রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক দিলীপ কুমার রায় অবসর নেওয়ার পরে স্ত্রীকে নিয়ে শহরের বড়বাজার এলাকার বাড়িতে বসবাস করতেন। তাঁর ছেলে কর্মসূত্রে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে ঢাকায় ছেলের কাছে যান দিলীপবাবুর স্ত্রী নিভারানি সাহা। বাড়িতে একাই ছিলেন প্রবীণ শিক্ষক। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা থেকে নেত্রকোণায় ফেরেন দিলীপবাবুর স্ত্রী। বাড়ির মূল দরজায় তালা ঝুলতে দেখে স্বামীকে ফোন করেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ ছিল। নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঘর খুলতেই পচা গন্ধ ভেসে আসে নাকে। কোথাও কিছু মরে পড়ে রয়েছে কিনা, তা দেখতে খাটের তলায় উঁকি মারেন তিনি। যে দৃশ্য দেখেন, তা কল্পনাও করতে পারেননি। খাটের নিচে শোয়ানো ছিল দিলীপবাবুর ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গেই প্রতিবেশিদের বিষয়টি জানান। তড়িঘড়ি দিলীপবাবুর রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেত্রকোণা সদর হাসপাতালে। চিকি‍ৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন, ‘চুরির ঘটনায় না অন্য কোনও কারণে দিলীপবাবুকে নৃশংসভাবে খুন করা হল, তার রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।’ এলাকায় জনপ্রিয় শিক্ষক ও নির্বিরোধী মানুষ হিসাবেই পরিচিত ছিলেন দিলীপ রায়। তার খুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হিন্দুরা।

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি