নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন হাসপাতালে, স্বামীকে বেঁধে কিশোরীকে গণধর্ষণ দুই সিভিক পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গন্তব্যে পৌঁছতে রাত গভীর হওয়ায় নিরাপদ ভেবে হাসপাতালেই মাথা গোঁজার সিদ্ধান্ত নিয়েছিল এক দম্পতি। ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, ওই নিরাপদ আশ্রয়ই তাদের কাছে জীবনের ভয়াবহ বিভীষিকা হয়ে দাঁড়াবে। খানিকবাদেই হাসপাতালের দুই নিরাপত্তা রক্ষী স্বামীকে বেঁধে রেখে তার চোখের সামনেই স্ত্রীকে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়েই দুই নিরাপত্তা রক্ষী তথা আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। ধৃত নরপিশাচরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫)। ধর্ষিতা কিশোরী বর্তমানে হাসপাতালেই চিকি‍ৎসাধীন।

সোমবার (১২ জানুয়ারি) পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি  মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। নাবালিকা হলেও প্রায় সাত মাস আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক তরুণের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে কাজের সুবাদে নারায়ণগঞ্জে বসবাস করেন দুজনে। নির্যাতিতার স্বামী নারায়ণগঞ্জে একটি সুতা তৈরির কারখানায় কাজ করেন। গতকাল রবিবার (১১ জানুয়ারি) বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে স্বামীর ভ্যানে চেপে মানিকগঞ্জ সদর উপজেলায় দাদুর বাড়ির উদ্দেশে রওনা হন নির্যাতিতা। রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসার পরে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে নিরাপদ ভেবে মানিকগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন দুজনে।

সেখানে দায়িত্বে থাকা সিভিক পুলিশের দুই সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের আটতলার নতুন ভবনের নিচতলায় কিশোরী ও তাঁর স্বামীকে নিয়ে যান। এরপর ভয়ভীতি দেখিয়ে স্বামীকে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করেন।  দুই আনসার সদস্য। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের সহযোগিতায় দুই আনসার সদস্যকে আটক করা হয়। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে ওই দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?