রয়েছে ডুপ্লেক্স বাড়ি-গাড়ি, জামায়াতে ইসলামীর আমির কত টাকার মালিক?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে মুক্তিযুদ্ধ বিরোধী জোটের তরফে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগে তিন তিন বার দাঁড়িয়েও ভোট বৈতরণী পার হতে পারেননি। তবে এবার বাংলাদেশে যেভাবে উগ্র ইসলামপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে জয় নিয়ে অনেকটাই নিশ্চিত। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি। কি-কি রয়েছে তাঁর নামে?

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় জামায়াতের আমির জানিয়েছেন, ‘তাঁর হাতে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া ১০ ভরি সোনা রয়েছে। পাশাপাশি ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা। পাশাপাশি তাঁর নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়- এমন সংস্থার শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের গাড়ি ও  দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তার সম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।’

হলফনামায় নিজের পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন জামায়াতের আমির।যদিও ওই পেশা থেকে কত আয়, তা উল্লেখ করেননি। তবে কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন বলে জানিয়েছেন শফিকুর। এছাড়া তিনি কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও উল্লেখ করেছেন।

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে শক্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়