অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

বিশ্রাম নিতে চান অমিতাভ বচ্চন। সুস্থতার জন্যে তাঁকে কয়েকদিন ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্রাম নিতে চান অমিতাভ বচ্চন। সুস্থতার জন্যে তাঁকে কয়েকদিন ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। এক্স হ্যান্ডেলে নিয়মিত পোস্টে এমনটাই জানালেন বিগ বি। পোস্টটি নিয়ে আবারও চিন্তায় পড়ে গেলেন ভক্তরা। অমিতাভ বচ্চন সুস্থ আছেন তো? তাঁর স্বাস্থ্য নিয়ে আবারও উদ্বেগ ছড়াল ভক্তমনে। দিন কয়েক আগেই ৮৪ বছরে পদার্পণ করেছেন অভিনেতা। এই বয়সেও একেবারে তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। তাঁকে সামনে থেকে শুভেচ্ছা জানাতে ভক্তদের ঢল নেমে এসেছিল অভিনেতার জলসা বাড়ির সামনে। কাউকে নিরাশ করেননি তিনি। লাল পাঞ্জাবি-কুর্তায় বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের কৃতজ্ঞতা জানান তিনি। যদিও তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এই প্রথম নয়।

চলতি বছরে অভিনেতা তাঁর পোস্টে স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার ইঙ্গিত দিয়েছেন। আবার তাঁর অবসরের গুজবও উঠেছিল। তবে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তিনি এখনও ফিট। তরুণদের সঙ্গে তাল মিলিয়ে কাজ চালিয়ে যাবেন। এবার বিগ বি ভক্তদের কাছে একটি মন খারাপের খবর শেয়ার করলেন এবং ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন। কিন্তু কেন? আসলে বুধবার (২১ অক্টোবর) সোশ্যাল মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা জানালেন, ‘দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে বিশ্রাম ও সুস্থ হওয়ার জন্য কয়েকদিন ছুটি নিতে বলা হয়েছে, তাই এই মুহূর্তে আমি কিছু লিখতে পারছি না।’ পাশাপাশি দশেরার শুভেচ্ছা জানিয়ে অমিতাভ লিখেছেন, ‘সবাইকে প্রথম দশেরার শুভেচ্ছা। ভালবাসা, সুখ, পরিপূর্ণতা, প্রার্থনা। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। তাই আমার সঙ্গে কারও যোগাযোগ করার অনুমতি নেই। ক্ষমা করবেন। আমি দুঃখিত।’

 

তবে অভিনেতাকে কেন বিশ্রাম নিতে বলা হয়েছে তা জানাননি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আসলে দিন কয়েক আগে অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি হামলা হয়। অল্পের জন্যে প্রাণে বাঁচেন অভিনেতা। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, শুধু টাইগার নয়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আমির খান, সলমান খান। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের উপর হামলার চক কষেছিল দুষ্কৃতীরা। তাঁর জলসার বাড়ি রেইকি করা হয়। অতিরিক্ত নিরাপত্তার জন্যে অমিতাভের বাড়ির উপর কোনও আঁচ আসেনি। সেই আতঙ্কেই কি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন বিগ বি? তা ক্রমশ প্রকাশ্য। এদিকে অমিতাভকে পরবর্তীতে দেখা যাবে, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে। 

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে