‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: তালিবানি শাসন চলছে বাংলাদেশে। যত দিন যাচ্ছে পদ্মা পাড়ের দেশে উন্নতির বদলে চরম অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। ‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’ এই বলেই কিশোরের উপর চরম নির্যাতন চালাল বাংলাদেশি তালিবানরা। এই খবর সামনে আসার পর নিন্দার ঝড় বয়ে গিয়েছে।  

স্কুলে ফুটবল টুর্নামেন্টের জন্য স্কুলছাত্ররা জার্সি আর হাফপ্যান্ট পরে স্কুলের কাছের মাঠে বেশ কয়েক দিন ধরে প্র্যাকটিস করছে । স্কুলেরই শিক্ষকদের তত্ত্বাবধান হচ্ছে এই অনুশীলন। তাঁরা সকলেই লালমাটিয়ার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র। তাঁদের মধ্যে কয়েক ছাত্র পাশেই কোচিং সেন্টারে পড়াশোনা করেন। অনুশীলনের পর সময় না থাকায় তাঁরা সরাসরি হাফপ্যান্ট-জার্সি পরেই চলে যায় কোচিং সেন্টারে। তেমননি বুধবার এক কিশোর প্র্যাকটিস শেষে বন্ধুদের সঙ্গে গিয়েছিল কোচিংয়ের ক্লাসে। জানা গিয়েছে কোচিংয়ের ক্লাস শেষে হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ফেরার সময় কিশোরের মাথার পেছনে হঠাৎ করে কেউ চাঁটি মারে। তখন বছর ১৬ কিশোর পিছন ঘুরে তাকাতেই দেখেন ২২ থেকে ২৩ বছরের অচেনা দুই তরুণ তাঁকে মারতে উদ্যত হয়। মারমুখী হয়ে একজন প্রশ্ন করেন, ‘এই তুই হাফপ্যান্ট পরছোস ক্যান? তোর বাড়িতে পাজামা নাই?’ তার উত্তরে কিশোর জানায়, সে ফুটবল প্র্যাকটিস করার পর ক্লাসে গিয়েছিল তাই এই পোশাক। এই কোথা শুনেই দুজন অজানা তরুণ গালাগালি করে কিশোরের ওপর আক্রমণ শুরু করে বলে অভিযোগ। 

আরও পড়ুন: জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে আসে নির্যাতিত কিশোরের এই আত্মীয় ঘটনাটি ফেসবুজে পোস্ট করার পরেই। কিশোরের মা ঘটনার সত্যাতা জানিয়েছেন। কিশোরের মা জানিয়েছেন তিনি এক সময় সাংবাদিকতা করতেন। স্বামী ব্যবসায়ী। তাঁর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে নির্যাতিত কিশোর দ্বিতীয় সন্তান। তাঁর সন্তান ইংরেজি মাধ্যমের ওই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ধানমন্ডির বাসিন্দা তাঁরা। কিশোরের মা জানিয়েছেন হাফপ্যান্ট পরার কারণে হামালার ঘটনা তাঁর ছেলে মেনে নিতে পারছেন না ঘটনায় সে বিষাদগ্রস্ত। 

 

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের