রবিবার ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন যে তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু কাউন্টডাউন। আগামিকাল রবিবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভাগ্য পরীক্ষায় নামছেন প্রায় দুই হাজার প্রার্থী। তার মধ্যে ক্রীড়া থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও রয়েছেন। কেউ ভোট ময়দানে দীর্ঘদিনের সেনানি। কেউ আবার প্রথমবার লড়াইতে নেমেছেন। রবিবারের ভোটে কারা-কারা ভাগ্যপরীক্ষায় নামছেন, কোন আসন থেকে লড়ছেন, তা জেনে নেওয়া যাক-

নীলফামারী-২ (সদর) আসন থেকে পঞ্চমবার সাংসদ হওয়ার দৌড়ে নেমেছেন দেশের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার পর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আওয়ামী লীগের হয়ে  ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) আসনে লড়াই করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আমেদ। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, পুটাইল ইউনিয়ন) থেকে নৌকার প্রার্থী হিসাবে লড়ছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

আর এক প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছেন। ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহিও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। তিনি লড়ছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে। পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর হয়ে লড়ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী।

পিছিয়ে নেই দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তীরাও। শেখ হাসিনার দলের হয়ে নড়াইল-২ আসন থেকে ফের ভাগ্যপরীক্ষায় নেমেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের পোস্টার বয় হিসাবে পরিচিত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার প্রথম সংসদ নির্বাচনে লড়ছেন। তিনিও শেখ হাসিনার দলের হয়ে মাগুরা-১ আসন থেকে লড়াই করছেন। আশির দশকের জনপ্রিয় ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী শাসক দল আওয়ামী লীগের হয়ে  খুলনা-৪ আসন থেকে ভোট ময়দানে সামিল হয়েছেন।

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’তে হানা খাদ্য দফতরের, তল্লাশিতে একগুচ্ছ ভয়ঙ্কর তথ্য

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের