চিন্ময় প্রভু-সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী-সহ ইসকনের সঙ্গে জড়িত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল মোল্লা ইউনূসের সরকার। অর্থা‍ৎ ব্যাঙ্কে থাকা কোনও অ্যাকাউন্ট থেকে কানাকড়িও তুলতে পারবে না চিন্ময় প্রভু ও ১৬ ইসকন সদস্য। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। আগেই ‘এই মুহুর্তে’-তে জানানো হয়েছিল, বাংলাদেশ ব্যাঙ্কের তরফ থেকে চিন্ময় প্রভু-সহ ইসকন সদস্যদের ব্যাঙ্ক লেনদেনের তথ্য চেয়ে পাঠানো হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে।

বৃহস্পতিবার রাতে বিএফআইইউয়ের এক পদস্থ কর্তা জানিয়েছেন, আপাতত ৩০ দিনের জন্য চিন্ময় প্রভু-সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ওই সমযসীমা বাড়বে। প্রয়োজনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বাজেয়াপ্ত থাকবে। হাতে মারার পরিবর্তে চিন্ময় প্রভু ও তাঁর অনুসারীদের ভাতে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিন্ময় প্রভু ছাড়া আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে তাঁরা হলেন কার্তিক চন্দ্র দে, অনীক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ,  প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, এবং সজল দাস।

উল্লেখ্য, শেখ হাসিনা জমানার অবসানের পরে হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গত সোমবার গ্রেফতার করা হয় চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হিন্দুদের পরিত্রাতা হিসাবে আবির্ভূত হওয়া চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে গোটা বাংলাদেশের হিন্দুরা গর্জে উঠেছেন। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান