রোহিঙ্গাদের উপরে মায়ানমার সেনার নির্যাতনের কাহিনী শুনলেন বেলজিয়ামের রানি

তিন দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় পৌঁছেছেন রানি মাথিল্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: মায়ানমারের সেনাবাহিনীর নারকীয় নির্যাতনের মুখে বাপ-ঠাকুর্দার ভিটমাটি ছেড়ে সর্বস্বান্ত হয়ে কক্সবাজারে এসে উদ্বাস্তু শিবিরে মাথা গুঁজেছেন রোহিঙ্গা শরণার্থীরা। যন্ত্রণাবিদ্ধ এক অমানবিক জীবন কাটাচ্ছেন ওঁরা। আর ওঁদের সেই জীবনযন্ত্রণার কথাই মনযোগ দিয়ে শুনলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। টানা ছয় ঘন্টার বেশি কাটালেন ছিন্নমূল মানুষগুলির সঙ্গে। প্রতিশ্রুতি দিলেন, বাপ-ঠাকুরর্দার ভিটেতে ওরা আবার যাতে ফিরতে পারেন সেই ব্যবস্থাই করবেন।

জাতিসঙ্ঘের বিশেষ দূত হিসেবে সোমবারই ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। সফরের দ্বিতীয়দিনে মঙ্গলবার সকাল  দশটা নাগাদ রোহিঙ্গা শরণার্থীদের জীবনযন্ত্রণা শুনতে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। বিমানবন্দর থেকে সড়ক পথে রওনা দিয়ে বেলা এগারোটা নাগাদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছন রানি। সেখানে প্রথমে ৩ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের একটি শিক্ষাদান সেন্টার পরিদর্শন করেন।  পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

এর পরে ৪ নম্বর ক্যাম্পে হাজির হন তিনি। ক্যাম্পের ভিতরে থাকা মহিলাদের পরিচালনাধীন মার্কেট ঘুরে দেখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মহিলাদের আরও একটি কেন্দ্রে হাজির হন। সেখানেই ২০১৭ সালে তাদের ওপর মায়ানমারের সেনা জওয়ান ও আধিকারিকরা কীভাবে অত্যাচার চালিয়েছিলেন তা বর্ণনা করেন রোহিঙ্গা শরণার্থীরা। নারকীয় অত্যাচারের কথা শুনে চমকে ওঠেন রানি। দুপুরে মধ্যাহ্নভোজনের পরে শরণার্থী শিবিরের ভিতরের বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন। সন্ধ্যা ছয়টার বিমানে তিনি কক্সবাজার ত্যাগ করেন। রানি মাথিল্ডের সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সহ বিদেশ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড