টিভি ও সামাজিকমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করতে হবে: হাইকোর্ট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ কার্যকরের জন্য বলেছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ কার্যকরের জন্য বলেছে আদালত।

মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মহম্মদ শওকত আলির সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করতে হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। এদিন হাইকোর্টে মামলার পক্ষে সওয়াল জবাব করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, মহম্মদ জুলফিকার আলি ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। সরকার পক্ষের আইনজীবী হিসাবে এদিন আদালতে সওয়াল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

উল্লেখ্য গত বছর সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের বিষয়ে। ডিসেম্বর মাসে ওই প্রতিবেদন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মিফতাহুল আলম ও সুমিত কুমার সরকার। মামলায় আবেদনে বলা হয়, অনলাইন প্লাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধ করতে হবে।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম