আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নিজের ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র ছিঁড়ে ফেললেন বিএনপি নেতা গয়েশ্বর রায়, কারণ কী?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নেতা গয়েশ্বর রায় (Goyeshwar Chandra Roy) ছিঁড়ে ফেলেছেন নিজের ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র । তার এই কাজের কথা শুনে হতবাক হয়ে যান দলের বাকি সদস্যরা । সেই সঙ্গেই জানিয়েছেন , তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন কোনো ব্যক্তিগত সুবিধা পাওয়ার আশায় নয়।   

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ  নেওয়ার সময়ে এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর রায় বলেন, ‘আমার মুক্তিযুদ্ধের শংসাপত্র নাই। এর কারণ যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য। আমি বললাম কোনও  বিভাগেই তোমাকে ভর্তি করা যাবেনা। সে বললো আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সে কলেজে ভর্তি হলো, যার বাবা ছিল একজন কোলাবোরেটর (রাজাকার)। আমি হতভম্ব হয়ে গেলাম সেই দৃশ্য দেখে।” সেই ঘটনার পরেই তিনি নিজের  ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র ছিঁড়ে ফেলেন বলে জানান। বলেন, “আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না।”  

আরও পড়ুন: সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

এদিন  গয়েশ্বর  নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন। জানান, তিনি  বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে সেই দলে রয়েছেন। বলেছেন, বিএনপির প্রতিষ্ঠালগ্নের সেই মাহেন্দ্রক্ষণের  একমাত্র সাক্ষী হিসেবে তিনি  আজও বেঁচে  রয়েছেন। জানান,   ১৮ মিনিটের মধ্যে বিএনপির ঘোষণা করেছিলেন শহীদ জিয়া। সেই কৃতজ্ঞতা  কেবল মুখে বলে নয় তাদের আদর্শের পথে চলে  প্রমাণ করতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। বলেন, সেই আন্দোলন শিক্ষার্থী থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী এবং বিএনপির তৃণমূল পর্যায়ের সকল স্তরের মানুষের সম্মিলিত ত্যাগের  ফল। 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ